Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

পত্নীতলায় সরদার হোন্ডা'র গ্রাহক সম্মেলন ও ইফতার মাহফিল

প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৫ পিএম  (ভিজিটর : ২৮১)

নওগাঁর পত্নীতলায় সরদার হোন্ডা শো রুমের আয়োজনে গ্রাহক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে নজিপুর বাসস্ট্যান্ডে সাপাহার রোডে সরদার হোন্ডা সেন্টারে হোন্ডার গ্রাহকদের নিয়ে সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় লটারির কুপনের মাধ্যমে রাফেল ড্র অনুষ্ঠিত হয় এতে ১ম পুরস্কার স্মার্ট ফোনসহ মোট ৭০ টি অকর্ষনীয় পুরস্কার পায় গ্রাহকরা। প্রত্যেক গ্রাহক কে উন্নতমানের খাবারের ইফতারি প্যাকেট ও টি শার্ট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন নজিপুর বাসস্ট্যান্ডে বণিক কমিটির সাবেক সাধারণ সম্পাদক, রক্তদান মানব কল্যাণ সংস্থার  সভাপতি ও নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ, জেড মিজান। এ সময় উপস্থিত ছিলেন, সরদার হোন্ডার স্বত্বাধিকারী আব্দুল করিম সহ শোরুমের ম্যানাজার, স্থানীয় ব্যবসায়ী সাংবাদিক সুধিজন প্রমূখ।

সরদার হোন্ডা সেন্টারের স্বত্বাধিকারী আব্দুল করিম বলেন, গ্রাহকেদের সন্তুষ্টি অর্জনে আমরা বদ্ধপরিকর, গ্রাহক সেবায় আমরা সর্বোচ্চ চেষ্টা করি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝