Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

নাটোরে বিএনপি কার্যালয় ভাঙচুর করল আ.লীগ নেতাকর্মীরা

প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৪ পিএম  (ভিজিটর : ১৩৮)

নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতারভাগে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ হামলা করা হয়।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, সন্ধ্যার দিকে একদল ব্যক্তি হঠাৎ করে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে কার্যালয়ের বেশ কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব জানান, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান ও কাসেমসহ আরও কয়েকজন এ হামলায় জড়িত ছিলেন। ভাঙচুর শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সহিংসতা এড়াতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন এলাকাবাসী।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝