Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

পত্নীতলায় পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন

প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম  (ভিজিটর : ১৩৯)

নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ৪৭ নওগাঁ -২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মো. এনামুল হক। হাসপাতালের সার্বিক অবস্থা, চিকিৎসাসেবা, রোগীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে হাসপাতাল চত্বরে একটি নিমগাছ রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. এস এম খালিদ সাইফুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিভি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সুধিজন প্রমূখ।

পরে তিনি আইন শৃঙ্খলা সভায় যোগদেন এবং নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় রমজান উপলক্ষে “বিনা লাভের বাজার” পরিদর্শন করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝