Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

টঙ্গীবাড়ীতে ২০০ জেলে পরিবার পেল ভিজিএফ চাউল

প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম  (ভিজিটর : ১৯)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় ২০০টি জেলে পরিবারের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ করা হয়েছে। রবিবার (২২ফেব্রুয়ারী) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে হাসাইল বানারী ইউনিয়নে এই চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় প্রত্যেক জেলে পরিবারকে ৮০ কেজি করে ভিজিএফ চাউল প্রদান করা হয়। মাছের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে এ সহায়তা দিয়ে থাকে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা। হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো.জয়নাল খালাসি। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা বলেন, প্রকৃত জেলেদের তালিকা অনুযায়ী স্বচ্ছভাবে চাউল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় জেলে পরিবারগুলো ভিজিএফ চাউল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝