Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১১ পিএম  (ভিজিটর : ৭৮)

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বায়ুমণ্ডলীয় পরিবর্তনের প্রভাবে আগামী কয়েকদিন ঢাকাসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অফিসের দেওয়া আগামী পাঁচ দিনের বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে পরিস্থিতির পরিবর্তন শুরু হবে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বৃষ্টির আসল বিস্তৃতি ঘটবে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)। যখন ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ মঙ্গলবার দেশের প্রায় সবকটি প্রধান বিভাগেই বৃষ্টির ছোঁয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবারের (২৫ ফেব্রুয়ারি) আবহাওয়া বার্তায় বলা হয়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাবে বুধবার থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা পুনরায় কিছুটা কমতে শুরু করবে।

আবহাওয়া অফিস জানায়, বর্তমানে বিষুবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই লঘুচাপের প্রভাবেই উত্তরীয় বায়ুর সঙ্গে জলীয় বাষ্পের সংমিশ্রণে বজ্রবাহী মেঘের সৃষ্টি হচ্ছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝