মুসলমানদের সিয়াম সাধনার মাস মাহে রমজান মাসকে সামনে রেখে কুলাউড়ায় বৃহৎ সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশন ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) কুলাউড়া নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের আঙিনায় সোস্যাল কেয়ার অব নেশনের সভাপতি মোহাম্মদ সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায় ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সংগঠনের উপদেষ্টা নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : আমির হোসেন , পাল ডেন্টাল কেয়ার এর ডাক্তার হেমন্ত চন্দ্র পাল, উপজেলা প্রেস ক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সংগঠনের পরিচালনা পর্ষদ সদস্য আজিজুল ইসলাম উজ্জলসহ অন্যান্য সদস্যরা।
ইফতার ও সেহরী সামগ্রীতে মোট ১৩ কেজির সমমান প্যাকেটে ছিলো চাল, আলু, পেয়াজ, চানা, মসুর ডাল, খেজুর,ট্যাং।
পরিশেষে সংগঠনের প্রবাসী ও দেশে অবস্থানরত সকল সদস্যদের জন্য দোয়া চেয়ে বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়।
এফপি/অ