Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

বগুড়া-৩: নেতাকর্মীদের ভালোবাসায় আব্দুল মহিত

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৫ পিএম আপডেট: ১৮.০২.২০২৬ ৮:০৭ পিএম  (ভিজিটর : ৫৩)

শপথ গ্রহণের পর বাড়িতে ফেরার পথে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি মনোনীত বিপুল ভোটে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বেলা পৌনে ১১ টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেন তিনি। এরপর সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার নিজ এলাকায় আসার পথে গতকাল বুধবার বিকেলে আদমদীঘি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৌছলে নেতাকর্মীরা ফুল দিয়ে প্রিয় নেতাকে বরণ ও ভালোবাসায় সিক্ত করেন।

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, এ বিজয় আমার একার নয়। এ বিজয় আদমদীঘি ও  দুপচাঁচিয়া উপজেলাবাসীর। নেতাকর্মী ও সাধারণ জনগণ আমার পাশে থেকে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন তাই আমার ওপর অর্পিত দায়িত্ব ও সকলের ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিন তালুকদার মুক্তা, কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনূছ আলী দুলাল, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, এমদাদুল হক সায়েম, আনোয়ার হোসেন হিটলু, মজনু তালুকদার, মহসিন আলী টুকু, কামরুজ্জামান, যুবদল নেতা এসএম জুয়েল রানা, আরিফুর হক রুমান, শাহ রিয়ন সরকারসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝