Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০০ পিএম  (ভিজিটর : ৩৩)

বন্দুক দিয়ে পাখি শিকার করার অপরাধে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক যুবককে এক বছরের কারাদন্ড এবং এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্ত পাখি শিকারী জয়নাল আবেদীন জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতিয়ার রহমানের ছেলে। জানা যায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় ৮টি ঘুঘু পাখি শিকার করে জয়নাল আবেদীন। পাখি শিকারের সময় এলাকাবাসী শিকারীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এবং সহকারী কমিশনার-ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিকারীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও পাখি শিকারে ব্যবহৃত বন্দুক থানা হেফাজতে নেয়া হয় এবং শিকার করা পাখিগুলোকে মাটিতে পুতে রাখা হয়।

সহকারী কমিশনার-ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ বলেন, বন্যপ্রাণি সংরক্ষণ আইন ২০১২ এর ৬/১১ ধারা ভঙ্গ ও একই আইনের ২৬১ (খ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে জয়নাল আবেদীন নামের এক যুবককে এক বছরর বিনাশ্রম কারাদন্ড এবং তৎসঙ্গে এক হাজার টাকা অর্থদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝