Dhaka, Tuesday | 28 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 July 2026 | English
শিরোনাম:

কুলাউড়া আসনে ৬০ কেন্দ্রে ৭ হাজার ভোট এগিয়ে বিএনপি

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৪ পিএম  (ভিজিটর : ১৩৪)

মৌলভীবাজার- ২ কুলাউড়া মোট ১০৩ টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ৬০ টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল বিশ্লেষণে ধানের শীষ ৭৮৬৯ ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী শওকতুল ইসলাম শকু।

তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ইঞ্জিনিয়ার শাহেদ আলী। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ৬০টি  কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও প্রার্থীদের নির্বাচনী এজেন্টরা।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে শওকতুল ইসলাম শকু পেয়েছেন ধানের শীষ ৩৭ হাজার ১৭০ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহেদ আলী পেয়েছেন ২৯ হাজার ৩০১ ভোট।

এতে করে বিএনপির এ প্রার্থী ৭৮৬৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। মৌলভীবাজার ২ আসনটি কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত।

এ আসনে ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৩ হাজার ২০। তন্মধ্যে দেশে ও বিদেশে মোট ৫ হাজার ৫৮৮ জন পোস্টাল ভোটার রয়েছেন। এছাড়া ১ লক্ষ ৪৫ হাজার ৯২ জন নারী ও ১ লক্ষ ৫২ হাজার ৩৪০ জন পুরুষ ভোটার রয়েছেন।

মৌলভীবাজার- ২ আসনে ১০৩ ভোটকেন্দ্রের  মধ্যে এখন পর্যন্ত  ৬৫ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোর গণনা চলমান রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝