Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

লাঠি আর পড়শির কাঁধে ভর করে ভোটকেন্দ্রে বৃদ্ধ

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম আপডেট: ১২.০২.২০২৬ ৫:৪৩ পিএম  (ভিজিটর : ৪৬)

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এই কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছিল ভোটারদের উপস্থিতি। সেই ভিড়ের মধ্যেই সবার নজর কাড়েন অশীতিপর বৃদ্ধ ফজলুল হক ভাটু (৮০)।

উপজেলার রমনা ইউনিয়নের ভট্টোপাড়া এলাকা থেকে দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ভোট দিতে এসেছেন। ডান হাতে একটি লাঠি, বাঁ পাশে এক পড়শির কাঁধ। বয়সের ভার আর শারীরিক দুর্বলতা তাঁকে থামাতে পারেনি। ধীরে ধীরে হেঁটে কেন্দ্রে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নেন। পরে সহায়তায় ভোটকক্ষে প্রবেশ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দিয়ে বেরিয়ে ফজলুল হক বলেন, ‘কষ্ট হয়, তবু ভোট না দিলে মন শান্তি পায় না। যতদিন পারি, ভোট দেব।’

ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ১৬ জন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (প্রিসাইডিং অফিসার) রাজু আহম্মেদ জানান, বয়স্ক ভোটারদের জন্য প্রয়োজনীয় সহায়তা রাখা হয়েছে এবং সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝