Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম  (ভিজিটর : ৩৫)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গাজীপুরে  উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ ভোটাররা লাইনে গাজীপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

কেন্দ্রে উপস্থিত ভোটাররা জানান, উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। কোন কোন কেন্দ্রে ভোটার স্লিপ পেতে কিছুটা জটিলতা পোহাতে হলেও পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।

জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন।

জেলা নির্বাচন কমিশনের তথ্য মতে গাজীপুর ২ সংসদীয় (১৯৫) আসনে বিভিন্ন দলের ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭২টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার হলেন ৪ লাখ ৪শ ১জন, নারী ভোটার হলেন ৪ লাখ ৩ হাজার ৯শ ১৯ জন ও তৃতীয় লিঙ্গের ১৩ জন। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝