Dhaka, Tuesday | 7 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 7 July 2026 | English
১৬ জেলায় বন্যার আভাস
সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিরোনাম:

ধামইরহাটে ৫৩ ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম আপডেট: ১১.০২.২০২৬ ৬:৫২ পিএম  (ভিজিটর : ১৭৬)

নওগাঁর ধামইরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

নওগাঁ-২ আসনে ধামইরহাট উপজেলায় ৫৩টি ভোটকেন্দ্রে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম ইতিমধ্যেই পাঠানো হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(১১ ফেব্রুয়ারী) বুধবার সকাল থেকেই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভায় পোস্টাল ভোটারসহ মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৬৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৮৪৭ জন, মহিলা ভোটার ৮২ হাজার ৮৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। ৫৩টি কেন্দ্রের মোট ৩২০টি বুথে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে বিজিবি, পুলিশ বাহিনী। এছাড়া বিজিবি ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার প্রশান্ত চক্রবর্তী বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রে কোনো ধরনের কারচুপির সুযোগ নেই, ঝুকিপুর্ন কেন্দ্রে বিশেষ নজরদারি রাখা হয়েছে। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।’

প্রশাসনের পক্ষ থেকেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটগ্রহণে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝