Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

কাউখালীর সব কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম  (ভিজিটর : ৫৬)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পিরোজপুর -২ আসনের কাউখালী উপজেলার নির্বাচনী সরঞ্জাম স্ব স্ব কেন্দ্রে পৌঁছানোর কাজ শুরু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুর  থেকে উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিলসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। নির্বাচনের কাজকে সুষ্ঠু করতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

রাষ্ট্র সংস্কার আর রাজনীতির নতুন মেরুকরণের এ নির্বাচনে, পিরোজপুর-২ ( কাউখালী - ভান্ডারিয়া- নেছারাবাদ) আসনে ৬ জন দলীয় ও ১ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

এ আসনের কাউখালী উপজেলার ৬৫ হাজার ৫৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ আছেন ৩২  হাজার ২৮৭জন। নারী ভোটারের সংখ্যা ৩৩ হাজার ২৪৪ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

ভোটের প্রস্তুতির অংশ হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহনের জন্য উপজেলার ৩৩টি কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার-বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট নিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তায় মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ। সড়ক-মহাসড়কসহ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝