Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
তীব্র গরমের দাপটে অতিষ্ঠ জনজীবন
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

কুষ্টিয়ার চার আসনে চলছে নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২১ পিএম  (ভিজিটর : ২৬)

কুষ্টিয়ার চারটি নির্বাচনী আসনে ভোটকে অবাধ ও সুষ্ঠু, শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন করতে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ ইকবাল হোসেনের কার্যালয় থেকে পুলিশ, র‌্যাব, বিজিবি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ স্ব স্ব দায়িত্ব বুঝে নিয়ে ভোটে মাঠে যাওয়ার প্রস্তুতি গ্রহন করেছেন।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোঃ ইকবাল হোসেন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে ৬টি উপজেলা, ৫টি পৌরসভা, ৬৬টি ইউনিয়নে ১৭ লাখ ৩১ হাজার ২৩৮ জন সাধারণ ভোটার এবং এর মধ্যে চারটি আসনে ১৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮ লাখ ৫৯ হাজার ৬১৫ জন, নারী ভোটার রয়েছেন ৮ লাখ ৭১ হাজার ৬৪০ জন। 

৫৯৯টি কেন্দ্রের মধ্যে ৬৬টি কেন্দ্র ঝুঁকিপুর্ণ এবং চারটি আসনে ১০টি কেন্দ্র পোষ্টাল ভোটের জন্য নির্ধারণ করা হয়েছে। যে কোন উদ্ধুত পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৮ প্লাটুন বিজিবি, সেনাবহিনীর ৬টি ক্যাম্পের মধ্যে চারটি আসনে ১৮টি সেনাবাহিনীর ও র‌্যাবের ৮টি স্টাইকিং ফোর্স কাজ করছে। 

চারটি আসনের জন্য প্রায় পুলিশের মোবাইল ৬০টি টিম থাকবে তাতে ৭ জন করে সদস্য থাকবে। সব মিলিয়ে প্রায় ২ হাজার পুলিশ সদস্য আইনশৃংলা নিয়ন্ত্রণে কাজ করছে। প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ ১৫ জন আনসার সদস্যসহ ১৮ জন আইনশৃংলাবাহিনী নিয়োজিত থাকবে। সব মিলিয়ে নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার প্রশাসন এখন প্রস্তুত। 

আজ বুধবার থেকে স্ব স্ব কেন্দ্রে ব্যালট পেপার ও বক্স, সিল, প্যাডসহ অন্যান্য সরঞ্জামাদী, আনসার, ভিডিপি, পুলিশ সদস্যগণ প্রতিটি কেন্দ্রে অবস্থান করবেন। ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহিন ভাবে চলবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝