Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

মাগুরা দুটি আসনে এগিয়ে বিএনপি

এবারই প্রথম কোন প্রার্থী সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবেন

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম  (ভিজিটর : ৭৭)

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনের এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী। বিএনপির সাথে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

সংসদীয় আসন ৯১ ও ৯২ আসলে মাগুরা এক ও দুই এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে ৮৪১৮৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪২৩৬৭৫ ও নারী ভোটার ৪১৮২০১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। নতুন ভোটার বেড়েছে ৫৯৪৯০ জন। দুইটি আসন মিলে বৈধ প্রার্থী মোট ১১ জন।

মাগুরা সদর ও শ্রীপুর মিলে মাগুরা-১ আসন। যেখানে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে কোন প্রার্থীরই অতীতে সংসদ সদস্য হওয়ার অভিজ্ঞতা নেই। ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। বিএনপির প্রার্থীর সাথে প্রতিদ্বন্দিতা কিছুটা হতে পারে জামাত ইসলামী বাংলাদেশের প্রার্থী আব্দুল মতিন। এছাড়াও ইসলামী আন্দোলনের মাওলানা মোঃ নাজিরুল ইসলাম, বাসুদের শম্পা বসু,  গণধিকার পরিষদের মোঃ খলিলুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন‌‌। মাঠের বিচার বিবেচনা এবং নির্বাচনী প্রচার কৌশল দেখে অনেকটাই অনুমেয় বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মনোয়ার হোসেন খান খুব সহজেই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পথে এগিয়ে রয়েছেন।

এছাড়া মাগুরার মোহাম্মদপুর ও শালিখা উপজেলা নিয়ে মাগুরা-২ আসন। এই এই আসনে সদরের চারটি ইউনিয়ন মাগুরা-২ আসনের সাথে যুক্ত রয়েছে। মাগুরা ২ আসনে মোট ভোটার সংখ্যা ৬১৬৬৩৪। মাগুরা-১ আসনের তুলনায় অপেক্ষাকৃত মাগুরা দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা টাই বেশি বলে মনে হচ্ছে। মাগুরা-২ আসনের হ্যাবি ওয়েট প্রার্থী বিএনপির অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তার সাথে প্রতিদ্বন্দ্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে জামায়েত ইসলামী বাংলাদেশের প্রার্থী অধ্যাপক এমবি বাকের।

অন্য দুই প্রার্থী ইসলামিক আন্দোলনের মুফতি মোস্তফা কামাল ও জাতীয় পার্টির মশিউর রহমান।

নির্বাচনী মাঠ এবং প্রচার এছাড়া জনগণের সাথে কথা বলে দেখা গিয়েছে নিতাই রায় চৌধুরীর সাথে অধ্যাপক এমবি বাকেরের বেশ ভালই প্রতিদ্বন্দ্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতে ১৯৮৮ সালে নিতাই রায়চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবারই প্রথম তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে জনগণের ভোটের মাধ্যমে সরাসরি সংসদে প্রতিনিধিত্ব করবেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝