Dhaka, Thursday | 30 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 30 April 2026 | English
হামে আক্রান্ত শিশুদের বড় অংশই টিকাবিহীন
আরও ৫ দিন থাকতে পারে বৃষ্টি
বৃষ্টির দিনেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে?
রাজধানীতে সকাল থেকে বৃষ্টি
শিরোনাম:

বেনাপোলে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি জব্দ

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৬ পিএম  (ভিজিটর : ২৪)

বর্ডার গার্ডবাংলাদেশ বিজিবি যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল,১টি ম্যাগাজিন ২ রাউন্ড গুলি আটক করেছে।

(৯ ফেব্রুয়ারি) সোমবার ভোরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ানের অধীনস্থ বেনাপোল বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামস্থ পরিত্যক্ত একটি বাড়ীর গেইট পাশ হতে এই অস্ত্র গুলি আটক করা হয়।

আটককৃত অস্ত্র ও গুলির সর্বমোট সিজার মূল্য ২,১০,৪০০/- (দুই লক্ষ দশ হাজার চারশত) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান,আসন্নত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরণের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র আটক করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত অস্ত্র মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝