Dhaka, Monday | 29 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 29 June 2026 | English
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
শিরোনাম:

শরীয়তপুরে ডাকাতের গুলিতে আহত ৪, গণপিটুনিতে নিহত ২

প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ২:১৪ পিএম  (ভিজিটর : ১৬৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শরীয়তপুরে ডাকাতের গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছে দুই ডাকাত। আরও পাঁচ ডাকাত আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে কীর্তিনাশা নদীর ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুনতাসির খান বলেন, ডাকাতের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন চারজন। এদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় সাত ডাকাতকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে দুজন মারা গেছেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাতির চেষ্টা করে ডাকাতরা। পরে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। এসময় ডাকাতরা পালিয়ে শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় এলে স্থানীয়রা বাল্কহেড দিয়ে তাদের গতিপথ রোধ করে। এসময় ডাকাতরা হাতবোমা ও এলোপাতাড়ি গুলি ছুড়লে গুলিতে আহত হয় চারজন। পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় সাতজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টাকালে সাতজনকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডাকাতির ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝