Dhaka, Tuesday | 7 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 7 July 2026 | English
১৬ জেলায় বন্যার আভাস
সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিরোনাম:

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম  (ভিজিটর : ৭৬৩)

নওগাঁর ধামইরহাটে রাফি চৌধুরী (১৭) এবং আতিক চৌধুরী (১৫) নামক দুই চাচাতো ভাই মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে পিক-আপের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দুজনই মারা যায়। নিহত রাফি ও আতিক চৌধুরী উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর একই এলাকার হালিম চৌধুরী ও মান্নান চৌধুরীর ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে দুজন মিলে বন্ধুদের সাথে ঘুরতে সাপাহার উপজেলায় যান। বিকালে ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে সাপাহার গোডাউন পাড়ার সামনে পিকআপের সঙ্গে মোটরসাইকেল এর সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে রাফি চৌধুরীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য আতিক চৌধুরীকে রাজশাহী মেডিকেলে নেয়া হলে পথে সেও মারা যায়।

নিহত রাফি সাপাহার সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল এবং আতিক পত্নীতলা উপজেলার মধইল আল ইনসাফ ইসলামী একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সন্তানদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

খেলনা ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জানাজা নামাজ শেষে পারিবারিক করবস্থানে তাঁদের লাশ দাফন সম্পন্ন করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝