Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম  (ভিজিটর : ৫১)

নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর এলাকার মাদ্রাসা পাড়ার বাসিন্দা ও সাবেক কৃষি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় নজিপুর পাবলিক মাঠে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে  তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, পত্নীতলা থানার তদন্ত (ওসি) আবু তালেব, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রমূখ।

পত্নীতলা থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। একই স্থানে ১ম জানাজা এবং পরে বাদ জুমা উপজেলার মাটিন্দর ইউনিয়নের মেহেরুল খয়েরবাড়ি পাড়া তাঁর নিজ গ্রামে ২য় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়ছে।

বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বার্ধক্যজনিত রোগে ঢাকার একটি হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু বরণ করেন। মরহুম আমজাদ হোসেনের এক মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

এফপি/জেএস


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝