Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

নওগাঁ সীমান্তে বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম  (ভিজিটর : ৯৬)

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে ২১ লক্ষ ৪২ হাজার ৮শ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানান, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ঘটিকায় কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিঃ মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ধামইরহাট থানাধীন আলতাদিঘীর পূর্ব পাড়ে অভিযান পরিচালনা করে  মালিকবিহীন অবস্থায় ১০হাজার ৪শত পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন । উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যার সিজার মূল্য-২০লক্ষ ৮০ হাজার টাকা।

অপরদিকে বুধবার ৪ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিঃ মেডিঃ সহঃ মোঃ সালাউদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬১ এমপি হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন শেখহাটি গ্রামের জনৈক বক্কর মাস্টার এর ইটের ভাটার সামনে কাচাঁ রাস্তার উপর অভিযান পরিচালনা করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৬৪ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। যার  সিজার মূল্য-৬২ হাজার ৮শত টাকা।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মামুন বলেন, নিবার্চনী দায়িত্বপূর্ণ পালনের পাশাপাশি নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত  থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝