Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে
মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ১০ জন
শপথ নিলেন মন্ত্রিপরিষদের ২৫ মন্ত্রী
শিরোনাম:

কুড়িগ্রাম-২ আসনে ধানের শীষের জয়ধ্বনি তুলছে তাঁতী দল

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৬ পিএম  (ভিজিটর : ৮৪)

সারাদেশে জমিয়ে উঠেছে নির্বাচনে প্রচার-প্রচারণা এই ধারাবাহিকতায় কুড়িগ্রাম-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনইন কায়কোবাদ পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে জেলা ও উপজেলা তাঁতী দল।

প্রচারণার অংশ হিসেবে নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ করেন।

নির্বাচনী প্রচারণা কালে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা তাঁতী দলের সভাপতি আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ফুলবাড়ী উপজেলা তাঁতী দলের সভাপতি মোফাজ্জল হোসেন, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লাকু, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে।

প্রচারণাকালে তাঁতী দলের নেতারা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তাঁরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই।সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাঁতশিল্পসহ শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে ধানের শীষের প্রার্থী কাজ করবেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, কুড়িগ্রাম-২ আসনের ভোটাররা উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে ধানের শীষ প্রতীকেই রায় দেবেন।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই প্রচারণা কর্মসূচি শেষে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে গণসংযোগ অব্যাহত রাখেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝