Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

আল্লাহকে খুশি করতে দাঁড়িপাল্লায় ভোট দিবেন ইনশাআল্লাহ- শাহরিয়ার কবির

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩১ পিএম  (ভিজিটর : ২৬)

নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নজিপুর পৌর শাখার আয়োজনে (৪ ফেব্রুয়ারি) বুধবার বিকালে নির্বাচনী পথসভায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও আলোচিত টকশো ব্যক্তিত্ব নওগাঁর সন্তান ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, “ আল্লাহকে খুশি করতে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোটদিন আর জুলাই সনদের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দিন।”

“জুলাই যুদ্ধে সবচেয়ে বেশী আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, এনামুল হক  ভাই দৌড়ে বেড়াচ্ছেন কেন আল্লাহ কে খুশি করার জন্য ওনি আপনাদের ছেড়ে যাবেন না, ওনি কি কোন খাস জমি দিঘী দখল করেছেন, করেনি। আমরা এমন কোন ক্যান্ডিডেট কে জিতাবো না যার ওয়াইফ টাকা চাইবে চাকরি দেওয়ার কথা বলে”।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও নওগাঁ -২ আসনে জামায়েত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ইন্জিঃ এনামুল হক। জামায়াত নেতা ডা. আবু ওবায়দা, ডা. শামসুল আলম, মাও : হাবিবুর রহমান,  হারুন অর রশিদ,  পৌর আমির  মোফাস্সেল হক  প্রমূখ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝