Dhaka, Friday | 10 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 10 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

উখিয়ার সীমান্তে সেনা অভিযান, আটক ২

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৮ পিএম  (ভিজিটর : ২২)

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দা, চাপাতি, ওয়ার কাটার, পকেট নাইফ, মোবাইল ফোন, ল্যাপটপ,ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি, বাংলা মদ উদ্ধার করতে সক্ষম হয়। 

আটককৃতরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত সিরাজুল ইসলাম ছেলে মিজান (৩৫) ও মনজুর আলমের ছেলে রাকিব (১৮)। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে তার আস্তানায় অভিযান চালিয়ে দুজন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের বসতঘর তল্লাশি করে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, বাংলা মদ, চুরি ও ডাকাতিতে ব্যবহৃত অবৈধ দেশীয় অস্ত্র—দা, চাপাতি, ওয়ার কাটার, পকেট নাইফসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, এসব সরঞ্জাম তারা বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা পাচারের কাজে ব্যবহার করত। এ বিষয়ে উখিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক ১ ইস্ট বেঙ্গল ও উখিয়া-টেকনাফের ট্রান্সপোর্ট কমান্ডার লে. কর্নেল সায়মন সিকদার বলেন, পৃথকভাবে অভিযান পরিচালনা চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে৷ গ্রেপ্তারতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝