Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

বরেন্দ্র জনপদে ২০ হাজার হেক্টর লক্ষ্যে বোরো চাষে ব্যস্ত কৃষকরা

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম  (ভিজিটর : ১১৪)
পত্নীতলায় বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক

পত্নীতলায় বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক

ধান উৎপাদনের সূতিকাগার দেশের উত্তরের জনপদ বরেন্দ্র অধ্যুষিত নওগাঁর পত্নীতলা উপজেলায় মাঠে মাঠে চলছে ইরি-বোরো ধান চাষাবাদের ধুম।মাঘের সকালে কুয়াশার চাদর আর কনকনে হিমশীতল হাওয়া চারিদিকে বীজতলায় চারা উঠানো ও জমিতে রোপণে  ব্যস্ত  সময় পার করছেন  কৃষক শ্রমিকরা। বাড়িতে বাড়িতে কৃষানীদেরও বেড়েছে ব্যস্ততা। বোরো চাষে কমড় বেধে নেমেছে পত্নীতলার কৃষক কূল।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ১৯ হাজার ৫ শ ১৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এবার প্রণোদনার আওতায় ১ হাজার ৬ শ জন প্রান্তিক কৃষকদের মাঝে ডি.এ.পি-১০কেজি, এম.ও.পি-১০ কেজি ও ধানবীজ-৫ কেজি করে দেওয়া হয়েছে। এছাড়াও কৃষি বিভাগ থেকে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ, উঠান বৈঠক, মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হয়েছে।

এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৮৮, ৮৯ ৯০, ৯২, ১০০ ও স্থানীয় জিরা জাতের বোরো ধান রোপণ করা হচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও কৃষকেরা। কেউ জমিতে মই দিচ্ছে, কেউ চারা তুলে দিচ্ছে, কেউ রোপণ করছেন। বোরো ধান রোপণ চুক্তিতে বিঘা প্রতি ১ হাজার ৫ শত টাকা করে নিচ্ছে কৃষি শ্রমিকরা।

উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের কৃষক মো.ইয়াকুব আলী বলেন, তিনি এবার প্রায় ১২ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছেন। গত বছরের তুলনায় কৃষিশ্রমিক অনেক সঙ্কট। জমি চাষ, সেচ মূল্য, সার সব মিলিয়ে বোরো ধান রোপণের খরচও এ বছর বেশি।

কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন, এ পর্যন্ত উপজেলায় ১৫ শতাংশ বোরো ধান রোপণ করা হয়েছে। ফেব্রুয়ারীর ২য় সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। অধিক ফলনের জন্য কৃষি বিভাগ কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে আসছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝