Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

ভোটাররা এবার জাতীয় পার্টিকে বিজয়ী করবে- কর্ণেল তছলিম উদ্দিন

প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৫ পিএম  (ভিজিটর : ৩৯২)

আগামী ১২ ফেব্রুয়ারীর সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনের ভোটাররা এবার ব্যালটের মাধ্যমে জাতীয় পার্টির প্রার্থীকে বিজযী করবে। তিনি বলেন, একমাত্র জাতীয় পার্টির মাধ্যমেই এলাকার উন্নয়ন ঘটবে। 

লাঙ্গল মার্কা এখানে বিজয়ী হলে, সন্ত্রাস, চাদাঁবাজ ও মাদকের আস্তানা নির্মুল করা হবে। লাঙ্গল প্রতিকের এই প্রার্থী আরো বলেন, আমি নির্বাচিত হলে স্বাস্থ্য সেবা, কৃষক সেবা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন। জামায়াতের নাম উল্লেখ না করে তিনি বলেন, একটি দল আমাদের নেতাকর্মীদের নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছেন। লাঙ্গলকে ভোট দিলে দেখে নেবার কথা বলছেন। তবে এসব হুমকি ধামকিতে কোন কাজ হবেনা উল্লেখ করে তিনি  বলেন, এবার ব্যালটের নিরব বিপ্লব ঘটাবে ভোটাররা।

কর্নেল তছলিম উদ্দিন আরো বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী একটি দল। নির্বাচন আসলেই জাতীয় পার্টি নির্বাচনে ঝাপিয়ে পড়ে। বিএনপির কোন প্রার্থী না থাকলেও নির্বাচন জমে উঠেছে বলে তিনি দাবী করেন। এবার নির্বচনে হিন্দু ও আওয়ামী সমর্থিত ভোটারদের সকল ভোট লাঙ্গল পাবে বলেও তিনি জানিয়েছেন। এ সময় জাতীয়পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরপর তিনি হরিনচড়া, বোড়াগাড়ী ও সোনারায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝