Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
দুর্নীতি করে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে?
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
শিরোনাম:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে

হবিগঞ্জে আনসার-ভিডিপি সদস্যদের হাজিরা প্যারেড

প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম  (ভিজিটর : ১২৯)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)  বিকাল ৩টায় হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

হাজিরা প্যারেডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জ কমান্ডার শাহ আহমদ ফজলে রাব্বী, বিএএম, এনডিসি। এছাড়া বক্তব্য দেন হবিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মজিবুল হক সহ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন। 

অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী দায়িত্ব পালনে সকল সদস্যকে পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

প্যারেড পরিদর্শনকালে বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, প্রস্তুতি ও দায়িত্ব পালনের সক্ষমতা সন্তোষজনক বলে মন্তব্য করেন অতিথিরা। 

উল্লেখ্য, হবিগঞ্জ জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৬৪৭টি। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় মোট ৮ হাজার ৪১১ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝