Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

পে-স্কেলের দাবিতে পত্নীতলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩২ পিএম  (ভিজিটর : ৫৬)

বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ সহ ৭ দফা  দাবিতে  নওগাঁর পত্নীতলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। 

মঙ্গলবার  (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ ও ইউএনও কার্যালয়ের সামনে কর্মবিরতি দিয়ে  অবস্থান ও বিক্ষোভ  কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনরত কর্মচারীরা জানান, সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এছাড়াও ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অবস্থান ধর্মঘট আজ ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অব্যাহত রয়েছে ।

বক্তারা বলেন, বর্তমান বেতন কাঠামো বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দ্রুত পে-স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীদের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসন, পিআইও অফিস এবং নজিপুর সরকারি কলেজসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। কর্মসূচি চলাকালে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝