Dhaka, Thursday | 20 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 20 August 2026 | English
শিরোনাম:

মোহনগঞ্জে ধানের শীষে ভোট প্রার্থনা করলেন বাবরের স্ত্রী শ্রাবনী

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৪ পিএম  (ভিজিটর : ৭২)

নেত্রকোনা- ৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী তাহমিনা জামান শ্রাবণী।

সোমবার (২ ফেব্রুয়ারি) মোহনগঞ্জ উপজেলায় সাতি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ভোটারদের কাছে বাবরের পক্ষে ভোট চান।

তিনি বলেন, লুৎফুজ্জামান বাবর হাওরাঞ্চলের মানুষকে অনেক ভালোবাসেন। তিনি কৃষক শ্রমিক মেহনতী মানুষদের জন্য ভাল কিছু করতে চান। তাকে ভোট দিয়ে বিজয়ী করলে মোহনগঞ্জ বাসীর পাশে সবসময় থাকবেন।

শ্রাবণী মোহনগঞ্জের মানুষের বাবরের প্রতি ভালবাসার কৃতজ্ঞতা স্বীকার করেন। 

তিনি মাইলোড়া রাইস মিল মাঠ, গরুহাট্টা, দৌলতপুর ঈদগাহ মাঠ, বামের চর বাজার, উপজেলা বিপ্লব মার্কেট, বিরামপুর বাজার, বড়তলী বাজার এ পৃথক পৃথক নির্বাচনী পথসভায় অংশ নিয়ে লুৎফুজ্জামান বাবরের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল, সহ সাবেক সভাপতি, সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝