Dhaka, Tuesday | 7 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 7 July 2026 | English
১৬ জেলায় বন্যার আভাস
সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিরোনাম:

১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৮ পিএম  (ভিজিটর : ১৫২)

রংপুরের পীরগাছায় ১১ দলয়ি জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে পীরগাছা সরকারি কলেজ মাঠে জনসভায় জামায়াতে ইসলামী ও এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দীতা করছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন।

জনসভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেন, আগামী ১২ তারিখ নির্বাচন হবে ইনসাফ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের নির্বাচন। আবু সাঈদের স্বপ্ন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে। গণভোটে হ্যাঁ দিতে হবে। এই হ্যাঁ ভোটের মানে জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা, ফ্যাসিস্টের বিপক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সুতরাং হ্যাঁ ভোট বিজয়ী করতে হবে। বিএনপির এক নেতা বলেছেন নির্বাচনে ছাত্রদের ব্যবহার না করতে। কারণ ছাত্রদের মধ্যে ১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। এই গণজোয়ার দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। তারা ষড়যন্ত্র শুরু করেছে। আমরা এই ষড়যন্ত্র রুখে দিব ইনশাআল্লাহ।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বার বার তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হলেও বাস্তবায়ন করা হয় নাই। আপনারা যদি এগারো দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আর কোন আঞ্চলিক উন্নয়ন বৈষম্য করা হবে না। আমরা একটিমাত্র কার্ডে সকল নাগরিক সেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এতে আপনাদের কোন হয়রানি হবে না। আগামীতে মানুষ এগারো দলীয় জোটের প্ল্যান দেখবে ইনশাআল্লাহ।

এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিপ্লবী ভাইয়েরা এবার ভোটকেন্দ্র পাহারা দিবেন। ৪৫ জন ব্যাংক লুটেরাদের সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছে বিএনপি। দেশের মানুষের টাকা চুরি করে অবৈধ প্রচারণায় অনুদান দিয়েছে। আপনারা কারো শাড়ি-লুঙ্গিতে মন দিবেন না। এসবে কোন ভরসা নেই। আমরা তাদের ভরসা করতে পারছি না। আগামী দিনে শাড়ি- লুঙ্গিতে ভরসা হারিয়ে ফেলছি। আখতার ভাইকে ভোট দিন দেশ ও দশের উন্নয়ন হবে।

রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আকতার হোসেন বলেন, পীরগাছার মানুষ গত ১৬টা বছর নির্যাতন সহ্য করেছে। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহর রায়ের দিন একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আজম ভাই পীরগাছার মানুষ, আমাকে যখন সমর্থন দিল, তখন ফ্যাসিবাদের দোসর পীরগাছার মানুষ দাবি করে ভোট চেয়েছে। যেই দলের নেতা ভারত থেকে ঘুরে এসে বলে দিল্লির অনুমতি ছাড়া কিছু বলতে পারব না। সেই দলের নেতা আপনাদের কাছে ভোট চায়। আমরা একটি বোর্ড লাগিয়ে দিব। ওই বোর্ডে আপনারা সব বরাদ্দের হিসাব দেখতে পাবেন।

পীরগাছা উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে এবং ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানেরর সঞ্চালনায় নির্বচানি পথসভায় আরও বক্তব্য দেন রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুব শক্তির আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলামসহ জেলা ও উপজেলার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝