Dhaka, Tuesday | 28 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 April 2026 | English
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
শিরোনাম:

ধামইরহাটে টানা বহিষ্কার: বিএনপি-যুবদলের আরও ২ নেতা বাদ

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৬ পিএম  (ভিজিটর : ৬৯)

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ২ নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

(১ ফেব্রুয়ারি) রবিবার ধামইরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠান্ডাকে বহিষ্কার করা হয়। এছাড়াও উপজেলা বিএনপি'র সদস্য আলহাজ্ব রুহুল আমিনকেও বহিষ্কার করা হয়েছে।

জেলা যুবদলের সদস্য দপ্তরে সংযুক্ত ইমরান হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সানোয়ার হোসেন ঠান্ডাকে বহিষ্কারের তথ্য জানানো হয়। অপরদিকে আলহাজ্ব রুহুল আমিনকে বহিষ্কারের আদেশ প্রদান করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন গনমাধ্যমকে জানান, দলীয় সিদ্ধান্ত মোতাবেক ধামইরহাট উপজেলা বিএনপি'র সদস্য আলহাজ্ব রুহুল আমিনকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, দলের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ এবং দলবিরোধী কার্যকলাপের কারণে এই বহিষ্কার করা হয়েছে। এর আগে উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলামকেও বহিষ্কার করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝