Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ২, তিন মোটরসাইকেল জব্দ

প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:৫১ পিএম  (ভিজিটর : ৯৬)

পিরোজপুরের কাউখালীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর তত্বাবধানে যৌথ বাহিনী ট্রাফিক আইন বাস্তবায়নে চেকপোস্ট পরিচালনা করে।

এসময় যৌথ বাহিনী গাঁজাসহ বাস চালক ও এক যাত্রীকে আটক করে। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় তিন মোটরসাইকেল চালককে জরিমানা ও মোটরসাইকেল তিনটি জব্দ করা হয়। 

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ২ টা  থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার শিয়ালকাঠির চৌরাস্তায় সেনাবাহিনীর অপারেশন কমান্ডার মোয়াজ ও অপারেশন জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ারের নেতৃত্বে কাউখালী থানা পুলিশের সহযোগিতায় এ যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে পরিচালনা জন্য বাংলাদেশ সেনাবাহিনী উপজেলার চৌরাস্তায় চেকপোস্ট স্হাপন করে বিভিন্ন গাড়ী ও মোটরসাইকেলে তল্লাশি চালায়। এসময় যৌথ বাহিনী বরিশাল থেকে পিরোজপুর গামী মুন্না পরিবহনের ড্রাইভার হান্নান মৃধা (৪০) ও কুয়াকাটা থেকে খুলনা গামী বাসের যাত্রী উজ্জ্বল হাওলাদার (৩০) কে গাঁজাসহ আটক করে। অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘন ও  মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় তিনটি মামলায় ১৯ হাজার টাকা জরিমানা ও মোটরসাইকেল তিনটি জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্রাফিক আইন মেনে চলা এবং যানচলাচলে সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে যানান সেনাবাহিনী।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝