Dhaka, Monday | 2 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

বেকার যুবকদের কর্মসংস্থানের আশ্বাস শাহজাহান চৌধুরীর

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:১০ পিএম  (ভিজিটর : ২৬)

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, উখিয়া-টেকনাফ অঞ্চলের বেকার ছেলে-মেয়েদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উখিয়ার থাইংখালী স্টেশনে আয়োজিত ধানের শীষের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা রশিদ আহমদ।

শাহজাহান চৌধুরী বলেন, “উখিয়া-টেকনাফ এলাকায় ইতোমধ্যে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এখানে আরও একটি নতুন কলেজ প্রতিষ্ঠা করা হবে।” তিনি অভিযোগ করে বলেন, “বর্তমানে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী এলাকায় অনুপস্থিত।”

মিয়ানমারের আরকান আর্মির ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এ ধরনের সীমান্ত আগ্রাসন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। বিএনপি ক্ষমতায় এলে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের প্রক্রিয়া দ্রুততর করা হবে।”

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম, কক্সবাজার জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, রত্নাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বাসউদ্দীন, নুরুল কবির চৌধুরী, খায়রুল আলম চৌধুরী, জালিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন চৌধুরীসহ আরও অনেকে।

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির নেতা সেলিম জাহাঙ্গীর মেম্বার, নুরুল আমিন মেম্বার ও জয়নাল মেম্বার। এর আগে উখিয়ার পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা পথসভায় যোগ দেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোকতার আহমদ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝