নীলফামারীর কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনী জনসভায় নীলফামারী-৪ আসনের কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাকসু ভিসি সাদিক কায়েমসহ জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাদের আগমন উপলক্ষে রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে জনসভার স্টেজ ও মাঠ পরিদর্শন করেছেন জামায়াত নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, নায়েবে আমীর আকতারুজ্জামান বাদল, সেক্রেটারী ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারী শিব্বির আহমেদ, রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন প্রমুখ।
এর আগে নীলফামারী-৪ আসনের জামায়াত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম স্থানীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারী ফেরদৌস আলম প্রমুখ। এ সময় জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এফপি/জেএস