Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

খুলনায় নৌবাহিনীর অভিযানে মাদকসহ আটক ৫

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম  (ভিজিটর : ৩৫)

খুলনায় নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাজাসহ পাঁচ মাদক কারবারীকে আটক করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ৬নং ঘাট এলাকায় কয়লার ডিপো বস্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, আজ রবিবার খুলনা সদর নৌ কন্টিনজেন্ট ৬নং ঘাট এলাকায় কয়লার ডিপো বস্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক একাধিক বাসায় তল্লাশি করে রাসেল হাওলাদার, আকবর তালুকদার, তাসলিমা বেগম, শাহনাজ বেগম এবং হোসনে আরা বেগম নামক ৫ জন মাদক কারবারীকে আটক করে। এ সময় ১ হাজার ৩৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ২টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন, ১টি ডিজিটাল নিক্তি এবং মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নৌবাহিনীর ৫ হাজার নৌসদস্য মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝