Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

বিজেপিসির পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৬ পিএম  (ভিজিটর : ৭২)

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)-এর উদ্যোগে খুলনা ঢাকা বাগেরহাট গোপালগঞ্জের মোট ৯ জন নারী সাংবাদিকের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিটি কানাডার একটি দাতা সংস্থার অর্থায়নে এবং আর্টিকেল ১৯ ও বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সহযোগিতায় আয়োজিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BJPC-এর সভাপতি কৌশিক দে। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোস্তফা জামান পাপলু এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির অ্যাসাইনমেন্ট এডিটর মাহমুদা আক্তার মৌমিতা। একুশে টেলিভিশনের বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম নূর, যুগান্তরের খুলনা বিভাগীয় প্রধান আহমেদ মুছা রঞ্জু, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো.হেদায়েৎ হোসেন মোল্লা, নুর হোসেন জনি, মোহাম্মদ মিলন, মোসলেহ উদ্দিন, সহ বাগেরহাট মোল্লারহাট রামপাল গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক বলেন, তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি এমন উদ্যোগ খুব কমই দেখেছেন। অনুষ্ঠানে সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় কানাডিয়ান দাতা সংস্থা ও আর্টিকেল ১৯কে ধন্যবাদ জানানো হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝