Dhaka, Saturday | 27 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 27 June 2026 | English
বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
শিরোনাম:

মুক্তিযোদ্ধা পদবী ব্যবহার, জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম  (ভিজিটর : ৮৯)

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা পদবী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের নিকট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সারিয়াকান্দি উপজেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মহাসিনূর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলীর যৌথ স্বাক্ষরিত লিখিত অভিযোগ পত্র জমা দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা কমান্ড এর  সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম।

অভিযোগ সুত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬, বগুড়া-১ আসনে বাংলাদেশ জামায়াতে  ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে  প্রচার করে নির্বাচনী আচরণ বিধি লংঘন করছেন। মুক্তি যোদ্ধার স্বপক্ষে তার কোন প্রমান নাই। মূলত তিনি মুক্তিযোদ্ধা নন। বগুড়া জেলা ও সারিয়াকান্দি উপজেলায় মুক্তিযোদ্ধার চুড়ান্ত তালিকা বা অন্য কোথাও তার কোন প্রমান নেই। তিনি নির্বাচনী প্রচারনায় বীর মুক্তিযোদ্ধা পদবী ব্যবহার করে নির্বাচনী আচরণ বিধি লংঘন করছেন। এব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধারা। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, আব্দুল কদ্দুস সরকার, জহুরুল ইসলাম মন্ডল, বাবলু মিয়া, ফজলুল করিম, গোলাম মোস্তফা, শামিম হক প্রমুখ। 

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝