Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
স্থগিত হবে কি এইচএসসি পরীক্ষা? সিদ্ধান্ত জানাল বোর্ড
শিরোনাম:

সারিয়াকান্দিতে বিপুল পরিমানে গাঁজাসহ গ্রেফতার ৪

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম  (ভিজিটর : ৪৩)

বগুড়ার সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ৪জন গ্রেফতার এবং ২৫ কেজি ৫শ" গ্রাম গাঁজা, ১টি খেলনা পিস্তল ও ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। 

সারিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের শিমুলতাইড় চর ও সুজালেরপাড়া চর এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং তাদের বাড়ি থেকে ২৫ কেজি ৫শ" গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, শিমুলতাইড় চরের তারা শেখের স্ত্রী রাজিয়া খাতুন, কদম আলী শেখের ছেলে আশরাফ আলী ও সুজালেরপাড়া চরের ডাবলু মিয়ার স্ত্রী ফরিদা  খাতুন। এছাড়াও উপজেলা সদরের বালুয়াহাটা এলাকায় অভিযান পরিচালনা করে ১টি খেলনা পিস্তল ও ১টি বার্মিজ চাকুসহ জিয়াউল হক লিমন নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৪ জনকে থানায় হস্তান্তর করা হয় । মঙ্গলবার গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। 
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝