Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

‎শৈলকুপায় বিচারের দাবি গ্রামবাসীর মানববন্ধন

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম  (ভিজিটর : ৪৯)

ঝিনাইদহের শৈলকুপায় সংঘটিত অতর্কিত হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন হাতে শতাধিক নারী-পুরুষসহ স্থানীয় গ্রামবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা মোক্তার হোসেন, ফদিয়ার মেম্বারের বড় ভাই মশিয়ার রহমান, আহত জাহিদুলের মা রিজিয়া খাতুন, আহমেদের মেয়ে আকলিমা খাতুন, সোহেলের ভাবি উর্মি খাতুনসহ আহত পরিবারের সদস্যরা।‎ বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ চৌধুরী ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারি সকালে আবু জাহিদ চৌধুরীর সমর্থকরা আবুল হোসেনের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়।হামলায় আবুল হোসেনের সমর্থক জাহিদ, ফদিয়ার মেম্বার, আহম্মদ ও সোহেলসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।‎ মানববন্ধন থেকে দ্রুত বিচার নিশ্চিত করে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপের জোর দাবি জানানো হয়।

এফপি/জেএস


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝