Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
শিরোনাম:

তানোর পৌর এলাকায় ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:১০ পিএম  (ভিজিটর : ৭৩)

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন তানোর পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তিনি এসব কর্মসূচিতে অংশ নেন।

গণসংযোগ ও পথসভায় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানগুলোতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

কর্মসূচিতে বিএনপির রিসার্চ ও মনিটরিং সেলের প্রধান রেহান আসাদ, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ দাস, তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সদস্য সচিব আব্দুস সবুর, জেলা যুবদল যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম ছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের বিজয়ের বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে রাজশাহী-১ আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়। গণসংযোগ ও পথসভাকে কেন্দ্র করে তানোর পৌর এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝