Dhaka, Saturday | 27 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 27 June 2026 | English
বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
শিরোনাম:

সারিয়াকান্দিতে মাদ্রাসার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৭:১০ পিএম  (ভিজিটর : ১২৯)

বগুড়ার সারিয়াকান্দিতে সুতানারা চমকাদহ নুর আলা নুর দাখিল মাদ্রাসার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন  ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল এগারটার দিকে সুতানারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন করে এলাকাবাসী। মানব বন্ধনে বক্তব্য রাখেন, ওই মাদ্রাসার অভিভাবক সদস্য সাইফুল ইসলাম, সুতানারা গ্রামের জামাল উদ্দিন, সহিদুল আকন্দ, মিঠু মিয়া প্রমুখ ।

বক্তারা বলেন, উক্ত মাদ্রাসায় অর্থের বিনিময়ে গোপনে ১জন সহকারী সুপার, ১জন এবতেদায়ী প্রধান এবং ১ জন নৈশ প্রহরী নিয়োগ করা হয়েছে। গোপনে নিয়োগ করা ৩টি নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগের দাবী জানান। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একটি অভিযোগ দাখিল করা হয়েছে এবং বিভিন্ন দপ্তরে অনুলিপি দেওয়া হয়েছে।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এব্যাপারে উক্ত মাদ্রাসার সুপার আমিনুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশসহ সকল নিয়ম মেনেই ১জন সহকারী সুপার, ১জন এবতেদায়ী প্রধান এবং ১ জন নৈশ প্রহরী নিয়োগ করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝