শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে মানবিক সহায়তার অংশ হিসেবে শারীরিক প্রতিবন্ধী ও অসচ্ছল নারী সখিনাকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ হুইলচেয়ার প্রদান করা হয়।
হুইল চেয়ার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম রতন। অন্যানোদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান হোসেন, আরো উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য আসাদুজ্জামান রাব্বি, ছাঁদ, সাংবাদিক নাজমুল হোসাইনসহ অন্যান্য সদস্যরা।
হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত সখিনা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন।
আজকের তারুণ্য সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম রতন মুঠো ফোনে বলেন, প্রতিবন্ধী ও অসচ্ছল নারী সখিনাকে একটি হুইল চেয়ার প্রদান করি ও আমাদের সংগঠন থেকে পাকুরিয়া ইউনিয়নে প্রায় শতাধিক কম্বল বিতরণ করেছি এবং সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আজকের তারুণ্য সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতে আমাদের এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা আশা করি সমাজের বিত্তমানরা এরকম মানবিক কাজে এগিয়ে আসবেন।
এফপি/এমআই