আপনারা পাশে থাকলে আগামী বাংলাদেশের রাষ্ট্র নায়ক তারেক রহমান। এমন মন্তব্য করেছেন এ এম মাহাবুব উদ্দিন খোকন।
যুবদলের সভাপতি সোহেল আহমেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুছ। গণসংযোগ ও নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বার কাউন্সিলের সভাপতি ও নোয়াখালী -১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম মাহাবুব উদ্দিন খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রসীদ আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ, সদস্য সচিব জি এস ফরিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাহাজাহান রানা, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা ভুঁইয়া, আনিস আহমেদ হানিফ, পৌর বিএনপির আহবায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব এহসানুল হক মাসুদ, যুবদলের আহবায়ক জহীর উদ্দিন বাবর, ভিপি ফারুক হোসেন, কেন্দ্রীয় যুবদলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন, সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ও মোবারক হোসেন পাপ্পু।
সভায় আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষ প্রতীকে রায় প্রত্যাশা করেন। এবং আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে শিক্ষাসহ ও উন্নয়নের ধারা অব্যহত রাখার আশ্বাস প্রদান করেন।
এফপি/অ