Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

ঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:৫৮ এএম  (ভিজিটর : ৯৫)

রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলা থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এই ভূকম্পন ঘটে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিক ধারণায় এটিকে অগভীর ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।

সংস্থাটি আরো জানায়, ভূকম্পনের মাত্রা কম হওয়ায় অধিকাংশ মানুষই এটি টের পাননি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝