Dhaka, Sunday | 19 April 2026
         
English Edition
   
Epaper | Sunday | 19 April 2026 | English
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
আগামী পাঁচ দিনে বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ
শিরোনাম:

শরীয়তপুরে বিএনপিতে যোগদানের পর ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম  (ভিজিটর : ১১১)

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা ও শৌলপাড়া ইউ পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানীর বিএনপিতে যোগদানের এক সপ্তাহের মাথায় তার বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরগয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় অন্তত ৩টি ঘরে অগ্নিসংযোগের পাশাপাশি ৯টি আধাপাকা টিনের ঘর, দোচালা টিনের ঘর কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি ককটেল উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত ১৭ জানুয়ারি তিনি একটি সভায় শরীয়তপুর-১ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদের হাত ধরে ৫ শতাধিক সমর্থক নিয়ে বিএনপিতে যোগদান করেন। বৃহস্পতিবার তিনি স্ত্রী সন্তানের কাছে দুবাইতে পাড়ি জমান।

শুক্রবার দিনগত রাতে তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয়। পাশাপাশি তার সমর্থকদের ১১টি ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করা হয়। ভাসানী খান ও তার সমর্থকদের বিএনপিতে যোগদান নিয়ে স্থানীয় কিছু বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারই প্রেক্ষিতে এ ঘটনার সূত্রপাত ঘটে।

পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযানে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে হাতবোমা উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝