Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

শেরপুরে জেলা পল্লী চিকিৎসক সমিতির কমিটি গঠন

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:৪৬ পিএম  (ভিজিটর : ২৭২)

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, শেরপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইসমাইল হোসেন।

সম্প্রতি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটি ৩১ সদস্যবিশিষ্ট শেরপুর জেলা কমিটিকে অনুমোদন দেয়। (১৮ এপ্রিল) শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি হাসান উদ্দিন তরফদার, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক লিখন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল লতিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ছামিদুল, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. নাজমুল হক, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শামসুন্নাহার, দপ্তর সম্পাদক অর্জুন কুমার দেব, সহ-দপ্তর সম্পাদক মো. ইসমাইল হোসেন, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মো. সোহানুর রহমান, প্রচার সম্পাদক মো. শাহীন সুমন রুবেল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোবারক হোসেন, সহ-ধর্ম সম্পাদক আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, সমাজসেবা সম্পাদক মো. কামাল উদ্দিন, সহ-সমাজসেবা সম্পাদক মো. আব্দুস ছোবাহান, সম্মানীত সদস্য মো. আনোয়ার হোসেন, মো. রুবেল চৌধুরী, মো. দেলোয়ার হোসেন, মো. ফারুক মিয়া, মো. শেখ ফরিদ, শেখ ফরিদ, ওহাব আলী, আবুল কালাম আজাদ, মো. আরিফুল ইসলাম ও মো. আনিসুর রহমান।

এ বিষয়ে শেরপুর জেলা পল্লী চিকিৎসক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন জানান, এ কমিটি জেলার সকল পল্লী চিকিৎসকদের স্বার্থে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝