Dhaka, Sunday | 19 April 2026
         
English Edition
   
Epaper | Sunday | 19 April 2026 | English
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
আগামী পাঁচ দিনে বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ
শিরোনাম:

রুহুল কবির রিজভী

বৈদেশিক কোন ইনভেস্টমেন্ট নাই, কারন জবাবদিহিমূলক কোন সরকার নাই

প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:১৮ পিএম  (ভিজিটর : ১১২)

বৈদেশিক কোন ইনভেস্টমেন্ট নাই, কারন জবাবদিহিমূলক কোন সরকার নাই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
  
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার আমলে খাদ্য সংকট, কর্মসংস্থান হচ্ছে না, কারখানা বন্ধ আবার মুদ্রাস্ফীতি বাড়ছে বৈদেশিক কোন ইনভেস্টমেন্ট নেই, কারণ জবাবদিহিমূলক সরকার নেই। 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের এমনভাবে দায়িত্ব পালন করা উচিৎ, যেখানে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না উঠে। কিন্তু আজ নানা কারণে, নানা বিষয়ে, নির্বাচন কমিশনের নানা আচরণে কিছু প্রশ্ন উঠছে। মানুষ বিগত ১৫-১৬ বছর ভোট দিতে পারেনি। তারা চায় এখন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে। এর নিশ্চয়তা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ও অন্যান্যরা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝