Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

বাঁশখালীতে বিপুল পরিমাণ মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ

প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:২৫ পিএম  (ভিজিটর : ১২৯)
বাঁশখালীর খাটখালী মোহনায় জব্দকৃত নিষিদ্ধ ট্রলিং বোট।

বাঁশখালীর খাটখালী মোহনায় জব্দকৃত নিষিদ্ধ ট্রলিং বোট।

চট্টগ্রামের বাঁশখালী উপকূলের বঙ্গোপসাগরের মোহনার শেখেরখীল, গন্ডামারা ও বাহারছড়া উপকূল সংলগ্ন এলাকায় উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাছসহ একটি অবৈধ ট্রলিং বোট ও যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত এ যৌথ অভিযানে ‘এফ.বি. আবদুল জলিল’ নামের একটি ট্রলিং বোট ও ১ সেট ট্রলিং গিয়ার জব্দ করা হয়। জব্দকৃত ট্রলিং গিয়ারের মূল্য প্রায় ৯০ লাখ টাকা। একই সঙ্গে বোটে থাকা প্রায় ১২ লাখ টাকা মূল্যের ট্রলিং জাল এবং ২.৮ টন সামুদ্রিক মাছও জব্দ করা হয়।

বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন বলেন, ‘গতকাল দিনব্যাপী পরিচালিত অভিযানে এফ.বি. আবদুল জলিল' নামের একটি ট্রলিং বোট জব্দ করে বোট মালিককে ৮ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত মাছ উন্মুক্ত নিলামে ১০ লাখ টাকায় বিক্রি করা হয়। এই যৌথ অভিযানে ১৮ লাখ ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। জব্দকৃত ট্রলিং যন্ত্রাংশ জনসম্মুখে খাটখালী এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝