Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পত্নীতলায় দোয়া

প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম  (ভিজিটর : ৪১)

নওগাঁর পত্নীতলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে নজিপুর সরদার পাড়ামোড়  দলীয় কার্যালয়ে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি'র সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও  বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো.সামসুজ্জোহা খান জোহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার।

পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বাইজিদ রায়হান শাহীন, সাংগঠনিক সম্পাদক এ.জেড মিজান ও আব্দুল্লাহ আল মাসুম, সাবেক যুগ্ন আহবায়ক এম আর মোস্তফা, নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল কাদের প্রমুখ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝