Dhaka, Monday | 2 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

কলাপাড়ায় মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় শীর্ষক সভা

প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:৫৭ পিএম  (ভিজিটর : ১৭)

মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় নির্ধারণ ও তা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার কুয়াকাটার খান প্যালেস নামক আবাসিক হোটেলের কনফারেন্স রুমের এ সভার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। এতে সহযোগিতা করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী মাধ্যমিক শিক্ষাকে যুগোপযোগী করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের দক্ষ ও নৈতিক মানবসম্পদে পরিণত করতে পাঠদান পদ্ধতির আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ জোরদার, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু এবং নৈতিক শিক্ষার সমন্বয় অপরিহার্য।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শ্রেণিকক্ষ ভিত্তিক পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই মাধ্যমিক শিক্ষার কাঙ্ক্ষিত গুণগত মান অর্জন সম্ভব।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব মোরশেদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান,  সাংবাদিক মো. মুসা মিয়া।

এসময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং  কলেজ পরিদর্শক প্রফেসর ড. জসিম উদ্দিন, বোর্ডের সচিব প্রফেসর মো. আবদুস সালাম, বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাকলাদার, সিস্টেম অ্যানালিস্ট এফ. এম. শহীদুজ্জামান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. কামরুজ্জামান কামাল, উপ-সচিব মো. আবুল বাসার হাওলাদার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং কলাপাড়া উপজেলা নির্বাহীর কর্মকতা মোঃ কাউছার হামিদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝