Dhaka, Monday | 2 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

গণভোট মূলত আগামীতে যেনো কোন ফ্যাসিষ্ট সৃষ্টি না হয় সেজন্যই গণভোট

প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম  (ভিজিটর : ২০)

মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গণভোট হলো এমন এমন মৌলিক বিষয় নেয়া হয়েছে যেখানে প্যাকেজ হিসেবে আপনি একমত হলে হ্যাঁ ভোট দিবেন আর একমত না হলে না ভোট দিবেন।

আমরা হ্যাঁ এর পক্ষে কথা বলতে চাই কারন এটার ব্যাপরে কোন ভুল ধারনা থকাতে পারে আমরা জানি নির্বাচন হলে পরে যখন সরকার গঠন হবে তাদেরও যে কিছু দায়িত্ব আছে সেটা অন্তবর্তিকালীন সরকার যাবার আগে সেটা জণগনের মাধ্যমে মতামত নিয়ে দিয়ে যেতে চাই। আমরা আপনাদেও চাপিয়ে দিবো না যে হ্যাঁ ভোট দিতেই হবে তবে আমরা এটুকু বলতে চাই নির্বাচনের সময়ে আমরা আর একটি ভোট চাইতেই পারি সেটা হ্যাঁ ভোট। কারন জুলাই সনদ এর বাস্তবায়ন যেনো সম্ভব হয় জুলাই সনদে যে আকাঙ্কা ব্যক্ত করা হয়েছিলো সেটি যেনো সফল হয়।

তিনি আরো বলেন, আমরা আমাদের কর্তব্য পালন করতে এসেছি এখানে কোন আইন লংঙ্ঘন হয়নি। আমরা আমাদের কেবিনেটে সিদ্ধান্ত নিয়ে এ কাজ করছি যেনো জণগনের কাছে আমরা যেনো বলতে পারি শুধু মাত্র একটি নির্বাচন দেয়ার জন্য সরকার গঠন করিনি আগামী সরকার কেমন হবে সে বিষয়ে জণগনের রায় নেয়ার জন্য করেছি।

গণভোট মূলত আগামীতে যেনো কোন ফ্যাসিষ্ট সৃষ্টি না হয় সেজন্যই গণভোট। জুলাই সনদ হবে আগামীতে যেনো কোন ফ্যাসিষ্ট সৃষ্টি না হয় সেজন্যই গণভোট। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরনের উদ্দেশ্য এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুধী সমাবেশে জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দকী, জেলা নির্বাচন অফিসার মো: আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসের উপ পরিচালক পরিক্ষিৎ চৌধুরী। এসময় জুলাই যোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝